Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

সংযোগ সড়ক নেই, অকেজো ২ কোটি টাকার সেতু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সংযোগ সড়ক নেই, অকেজো ২ কোটি টাকার সেতু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভুল নকশায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণের পর দুই বছর ধরে তা অকেজো অবস্থায় পড়ে আছে। ব্রিজটি সচল করতে আরো সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)।

চৌহালী উপজেলা এলজিইডি অফিস জানায়, বৃহত্তর পাবনা ও বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণে দুই কোটি ২৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা ব্যয় ধরা হয়। ৫২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান র‌্যাব আরসি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ২০১৭ সালের ৫ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি মোতাবেক ২০১৮ সালের ৪ ডিসেম্বরের মধ্যে ব্রিজটি নির্মাণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের নভেম্বরে মূল অবকাঠামো নির্মাণ শেষ করে। কিন্তু দুই পাশের সংযোগ সড়ক আজও নির্মিত হয়নি।

বিনানই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী ও শিক্ষক মিজানুর রহমান জানান, নদীর প্রস্থের তুলনায় ব্রিজের দৈর্ঘ্য অনেক ছোট। এক বছরের প্রকল্প পাঁচ বছরেও শেষ হয়নি।

ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় তা জনগণের কোনো কাজে আসছে না।

বাঘুটিয়া গ্রামের রহমত আলী বলেন, ব্রিজটি চলাচল উপযোগী হলে কৃষকরা উৎপাদিত ফসল পরিবহন করে বড় বড় হাট-বাজারে নিয়ে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারবে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নদীর দৈর্ঘ্যের চেয়ে ব্রিজটি ভুলবশত ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। ব্রিজটির এক পাশে আরো সম্প্রসারণ করা প্রয়োজন।

বর্তমান অবস্থায় সংযোগ সড়ক নির্মাণ করলেও তা টেকসই হবে না। যে কারণে ব্রিজটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বাজেট স্বল্পতার কারণে শুরুতে হয়তো ব্রিজটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরে ব্রিজটি আরো ৫২ মিটার সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এরই মধ্যে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। চলতি শুষ্ক মৌসুমেই আবার ব্রিজটির নির্মাণকাজ শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।