Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে:তথ্যমন্ত্রী

admin • 18 Oct 2023, 05:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে:তথ্যমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজপথে দখল বে-দখলের খেলায় মেতে থাকলেও নির্বাচনের ট্রেন স্টেশনে পৌঁছে যাবে। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে রাজপথে থাকবে না নির্বাচনের ট্রেনে উঠবে। বিএনপি দেশ-বিদেশের গায়েবি শক্তির ওপর আশা করে রাজপথে বসে থাকলে নির্বাচনের ট্রেন ফেল করবে।

তিনি আরও বলেন, বিএনপি স্বপ্ন দেখছেন সরকার দখলের যে চেষ্টা চলছে সেটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। ৭১’র খুনি, ৭৫’র খুনি, ২১শে আগস্টের খুনের ঠিকাদার হচ্ছে বিএনপি। বিএনপি গণতন্ত্র নিয়ে চিৎকার করে জঙ্গি ও রাজাকারদেরকে পুনরায় আবারও রাজনৈতিক মাঠে আনতে চায়।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে জাসদের এই নেতা আরও বলেন, অতীতে যারা জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে জড়িত, আগুন সন্ত্রাস, ২১ আগস্ট ভয়াবহ খুনের সঙ্গে জড়িত ছিল। মামলা থাকায় বিচারকার্য করার জন্য তাদের আটক করছে পুলিশ। বিএনপির সাধারণ কর্মী বা কোন নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে না।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)হারুন অর রশীদ, মিরপুর উপজেলার নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিনসহ জাসদের নেতাকর্মীরা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।