Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্যালকের বিয়েতে দাওয়াত না পেয়ে অভিমানে দুলাভাইয়ের কাণ্ড

admin • 08 May 2024, 11:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শ্যালকের বিয়েতে দাওয়াত না পেয়ে অভিমানে দুলাভাইয়ের কাণ্ড

শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে আজিজুল প্রামাণিক (২৮) আত্মহত্যা করেছেন। বুধবার (৮ মে) ভোরের দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ওই গ্রামের তয়জাল প্রামাণিকের ছেলে এবং পেশায় তিনি দিনমজুর ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, গত সোমবার (৬ মে) আজিজুল প্রামাণিকের শ্যালকের বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়েতে কোলদারা হওয়ার দাওয়াত পাননি আজিজুল। এজন্য তার পরিবারের সদস্যদের বৌভাতের অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। কিন্তু তার নিষেধ না মেনে পরিবারের সদস্যরা বৌভাতে যাওয়ায় তিনি ভীষণ ক্ষীপ্ত হন।

এরই সূত্র ধরে তার পরিবারের সদস্যদের সাথে তর্ক-বিতর্কের জেরে ভোররাতে কীটনাশক পানে আত্মহত্যা করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।