Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত মরদেহ

admin • 25 Sep 2024, 07:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রামে এঘটনা ঘটে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, নিহত যুবকের নাম হাবিবুল্লাহ (৩৫)। তিনি শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চিথলিয়া গ্রামের শরাফত আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন হাবিবুল্লাহ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন থেকে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। মঙ্গলবার রাতে সে পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোরে হাবিবুল্লাহ’র স্ত্রীর বড় ভাই বিল্লাল হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে টিউবওয়েল পাড়ে গেলে তাকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

 

এসময় তার চিৎকারে বাড়ির ও আাশেপাশের লোকজন আসে। পরে তারা হাবিবুল্লাহ’র বাবা ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় যথাযথ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।