Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ মামলা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ মামলা

বরগুনার আমতলীতে শ্বশুরের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের বিচার চেয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করেছেন ২ সন্তানের জননী পুত্রবধূ (ছদ্মনাম আয়না সুন্দরী)। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামের মোঃ শাহজাহান মাতুব্বর এর পুত্র ওয়াদুদ মাতুব্বর কাতার প্রবাসী। ওই সুযোগে শ্বশুর শাহজাহান মাতুব্বর প্রায়ই পুত্রবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

 

ঘটনার দিন গত ২১ এপ্রিল শুক্রবার রাত অনুমানিক ৮ টার দিকে শ্বশুর শাহজাহান মাতুব্বর ঈদের বাজার নিয়ে ভিকটিম পুত্রবধূর ঘরে আসেন। ওই সময় পুত্রবধূকে (আয়না সুন্দরী) ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকার মাতুব্বররা সালিশ আপোষের কথা বলে ভিকটিমকে ঘোরাতে থাকে। কোন সালিশ ব্যবস্থা না হওয়ায় ভিকটিম ওই পুত্রবধূ ১০ মে ২০২৩ বুধবার সকালে আমতলী থানায় মামলা করতে যায়।

 

থানা কর্তৃপক্ষ ভিকটিমকে বিজ্ঞ আদালতে মামলা করতে পরামর্শ দেয়। পরের দিন ১১ মে ভিকটিম আয়না সুন্দরী বাদী হয়ে শ্বশুর শাহজাহান মাতুব্বরকে আসামী করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক বরগুনার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শককে আদালতে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার আদেশ প্রদান করেন।

 

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ জাহিদুল কবির মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।