Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শীতে শিশুর সুরক্ষা :গরম পানি ব্যবহারের টিপস

admin • 21 Aug 2025, 08:34 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শীতে শিশুর সুরক্ষা :গরম পানি ব্যবহারের টিপস

শীতের সময় গরম পানি ব্যবহার করা সবার জন্যই জরুরি হয়ে ওঠে। তবে ৮ মাস থেকে ৩ বছর বয়সী শিশুদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। অসতর্কতার কারণে সামান্য গরম পানি থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই অভিভাবকদের জন্য কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সুরক্ষা টিপস দেওয়া হলো—

১. খাওয়ার সময় সতর্কতা

শিশুকে খাওয়ানোর সময় গ্লাসে আগে ঠান্ডা পানি ঢালুন, পরে তার সাথে গরম পানি মেশান।

এতে হঠাৎ শিশুটি গ্লাস ধরে ফেললেও গরম পানি পড়ে পোড়া লাগার ভয় থাকবে না।

২. গরম পানি এক ঘর থেকে আরেক ঘরে নেওয়ার সময়

যদি গিজার না থাকে এবং চুলায় পানি গরম করতে হয়, তবে তা washroom এ নেওয়ার সময় শিশুকে অন্য কারও কাছে রেখে যান।

একা থাকলে শিশুকে অন্য ঘরে খেলায় বা টিভিতে ব্যস্ত রাখুন, তারপর গরম পানি নিয়ে যান।

৩. বালতি খালি রাখুন

ঘরে ছোট শিশু থাকলে কখনোই বালতিতে পানি ভরে রাখবেন না।

ব্যবহার শেষে সবসময় বালতিকে খালি করে উল্টে রাখুন। এতে দুর্ঘটনা বা ডুবে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৪. শাওয়ার ব্যবহারের সময় সতর্কতা

বড়রা শাওয়ার ব্যবহার শেষ করার পর অবশ্যই গিজার বন্ধ করে রাখবেন।

কারণ একটু বড় বাচ্চারা হঠাৎ শাওয়ার চালিয়ে দিলে গরম পানি এসে গুরুতর ক্ষতি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতে সামান্য সচেতনতা আর ছোটখাটো অভ্যাসের পরিবর্তনই আমাদের সোনামণিদের বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে। তাই প্রতিটি পরিবারকে এই নিয়মগুলো মেনে চলতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।