Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষকদের অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারল না সিন আক্তার

admin • 15 Feb 2024, 06:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শিক্ষকদের অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারল না সিন আক্তার

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষকদের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি মোছাঃ সিন আক্তার নামে এক পরীক্ষার্থী।

সিন আক্তার উপজেলার দেবীডুবা বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় আজকে থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নি সে ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় প্রবেশপত্র না পাওয়ায় দোষী শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দেবীডুবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে সিন আক্তারের বাবা আবু বক্কর সিদ্দীক অভিযোগ করে বলেন, "গতকাল (বুধবার) বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হলেও আমার মেয়েকে দেওয়া হয়নি। প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায় আমাকে আশ্বাস দিয়েছিলেন সন্ধ্যার মধ্যে বোর্ড থেকে আমার মেয়ের প্রবেশপত্র এনে দিবেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও প্রধান শিক্ষক আর আমার সাথে যোগাযোগ করেননি। পরে জানতে পারি আমার মেয়ের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন হয়নি। অথচ তিনি রেজিষ্ট্রেশন এবং ফরম ফিল আপের সময় টাকা নিয়েছেন। যার রশিদ আমাদের কাছে আছে।"

মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করেন, "প্রবেশপত্রে অনেক শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা নামের বানান ভুল হয়েছে। পদে পদে গাফিলতি করেছেন প্রধান শিক্ষক।"

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়ের বক্তব্য জানতে বিদ্যালয়ে গেলেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ বলেন, "মেয়েটির রেজিষ্ট্রেশন প্রক্রিয়া হয়নি, এডমিট কার্ড ইস্যু হয়নি বলে জানতে পেরেছি। আমি ভুক্তভোগী শিক্ষার্থী বা তার অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, " "এবিষয়ে মানববন্ধন হয়েছে শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ পাই নি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত শুরু করব। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।