Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের বিদায়-স্বাগত জানাতে নতুন নির্দেশনা

admin • 25 Jul 2025, 07:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের বিদায়-স্বাগত জানাতে নতুন নির্দেশনা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ২৭ জুলাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায়/স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

 

যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।