Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

admin • 21 Dec 2025, 12:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রোববার ফজরের নামাজের পর নেতা–কর্মীদের সাথে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওসমান হাদির কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফারহাদসহ জামায়ত ও শিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।