Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin • 30 Jun 2023, 11:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সকাল ৮টায় কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছাবেন বেলা ১১টায়।

কোটালীপাড়ায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন শেখ হাসিনা।

এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তিনি অবস্থান করবেন এবং রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী। ওইদিন দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে রওনা হবেন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।