Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

admin • 08 May 2024, 05:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাচনে চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।

আজ বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন চলাকালীন দোয়াত-কলম ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। সহসা আক্রমণের শিকার হয়ে কাপ-পিরিচ প্রতীকের কর্মীরা দিগ্বিদিক ছুটতে থাকে। এসময় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ কর্মী আহত হয়।

মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।