Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

রেলসেতু থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রেলসেতু থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেলওয়ের ব্রীজের সাইড বীমের উপর থেকে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ করেছেন ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। রোববার বেলা ২ টার দিকে রেলওয়ে ব্রীজের জয়নাবাদ অংশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীরা জানান, কুমারখালী গড়াই রেলওয়ে ব্রীজের জয়নাবাদ অংশে বীমের উপর একটি মরদেহ ২ দিন যাবত ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

 

বৈরী আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধারে দেরি হলেও রোববার রেলওয়ে পুলিশ কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেছেন।

 

কুমারখালী ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিউদ্দিন জানান, রেলওয়ে ব্রীজের সাইড বীমের উপর আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের লাশ ঝুলে ছিলো। বৈরি আবহাওয়ার মধ্যে তারা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের নিকট সোপর্দ করেছেন।

 

এবিষয়ে রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। এটি হত্যা নাকি অপমৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে।

 

ক্যাপশন : রেলওয়ে ব্রীজের সাইড বীমে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ। ছবিটি বেলা ১ টার দিকে রেলওয়ে ব্রীজ থেকে তোলা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।