Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

রেললাইনে ‘নাশকতার’ চেষ্টা, মধ্যরাতে পুলিশের তৎপরতায় রক্ষা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রেললাইনে ‘নাশকতার’ চেষ্টা, মধ্যরাতে পুলিশের তৎপরতায় রক্ষা

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এরই অংশ হিসেবে রেললাইনের ওপর লোহার মোটা ভারী পাত রেখে দেয়া হয়েছিল।

   

খবর পেয়ে পুলিশ এসে মধ্যরাতে তা রেললাইন থেকে সরিয়ে ফেলে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত দেড়টা দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইনে ওই ঘটনা ঘটে।

   

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী, রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল, যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লোহাটি উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসে।

   

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, অনেক ওজনের একটি মোটা লোহা লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের বিরুদ্ধে খোঁজ নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।