Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

রাস্তার পাশে অটোরিকশাচালকের লাশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাস্তার পাশে অটোরিকশাচালকের লাশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় রাস্তার পাশে পড়েছিল অটোরিকশাচালকের লাশ। শুক্রবার সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বালিয়ারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

   

নিহত ওই চালকের নাম মো. জাকির মাঝি (৬০)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

   

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বালিয়ারপাড় মাদ্রাসা এলাকায় রাস্তার পাশে মো. জাকির মাঝির লাশ পড়েছিল। ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

   

লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা লাশ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।