Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
ক্যাম্পাস জেলার খবর

রাবি ছাত্রদলের উদ্যোগে 'সড়ক নির্দেশক চিহ্ন' স্থাপন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাবি ছাত্রদলের উদ্যোগে 'সড়ক নির্দেশক চিহ্ন' স্থাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে ট্রাফিক ‘সড়ক নির্দেশক চিহ্ন’ স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট সংলগ্ন রাস্তা ও রাজশাহী নগরীর অক্ট্রয়মোড়ে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুলের নেতৃত্বে এ সিগনাল স্থাপন করা হয়।
এ বিষয়ে সরদার জহুরুল বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পরামর্শে আমরা এমন উদ্যোগ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারলাম, কাজলা ও অক্ট্রয়মোড়ে প্রায়ই দূর্ঘটনা হচ্ছে কিন্তু সেখানে কোনো ট্রাফিক নির্দেশনা চিহ্ন নেই।
মানবতার সেবায়, দেশের কল্যাণে ও মানুষের কল্যাণে ছাত্রদল কাজ করছে।’
বিষয়টিকে সাধুবাদ জানিয়ে রাজশাহী নগরীর এ্যাড. এনামুল হক নামের একজন বলেন, ছাত্রদলের এ কাজটি একটি মহৎ উদ্দ্যোগ। রাজনীতির সাথে জনহিতকর কাজ, এটি একটি প্রশংসনীয় উদ্দ্যোগ বলে মনে করি।
আজ কাজলায় ও অক্ট্রয়মোড়ে ছাত্রদল যে ফলকটা স্থাপন করলো, এতে অনেকেই দূর্ঘটনা থেকে মুক্তি পাবে। এই প্রশংসনীয় উদ্দ্যোগের অগ্রনায়ক, সরদার জহুরুল।
এসময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান হলের সভাপতি সরদার জহুরুল, রাবি ছাত্রদলের কর্মী ও রাজশাহী নগরীর প্রায় ২০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।