Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ১

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭টি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে কোরআন পোড়ানোর অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা থেকে অভিযান চালিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। আটককৃত মাহফুজ রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটকের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাইবার ক্রাইমের এক অভিযানে তাকে আটক করা হয়েছে। তাকে আজ বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামি নিজে কোরআন পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

এ বিষয়ে রাবি উপাচার্য বলেন, তিনিই আমাদের প্রধান সন্দেহভাজন ছিলেন। তার ব্যপারে আমরা তথ্য পেয়ে পুলিশকে জানায়। সে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকায় তাকে ট্রেস করতে আমাদের কিছুটা সময় লেগে গিয়েছে এবং শেষ পর্যন্ত তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে৷

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি একযোগে ৭টি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।