Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

admin • 21 Nov 2023, 10:10 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজশাহীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে ট্রাকটি রাখা ছিল। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দেয়।

 

স্থানীয়রা ট্রাকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ট্রাকটির অনেকাংশ পুড়ে যায়।

ওসি বলেন, কে বা কারা আগুন দিয়েছে, সেটা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।