Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজশাহীতে টিউশন ফি নির্ধারণ,না মানলে ব্যবস্থা

admin • 12 Sep 2024, 07:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজশাহীতে টিউশন ফি নির্ধারণ,না মানলে ব্যবস্থা

রাজশাহীতে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিউশন ফি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্ধারিত ফি ঘোষণা করা হয়।

 

এর আগে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের বৈঠক শেষে এই ফি নির্ধারণ করা হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বাৎসরিক ফি সর্বোচ্চ ১১ হাজার টাকা, ৮ম ও ৯ম শ্রেণির জন্য সর্বোচ্চ ১২ হাজার টাকা, ১০ম এবং এসএসি পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৪ হাজার টাকা, একাদশ ও দ্বাদশের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট অনুযায়ী ৮ থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা বাৎসরিক ফি ধরা হয়েছে। দুই কিস্তিতে এই ফি পরিশোধ করা যাবে।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দরিদ্র ও মেধাবীদের জন্য কোর্স ফি শিথিলযোগ্য করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের সকল সদস্য এই ফি মেনে চলবেন। কোনোভাবেই এর বাইরে বেশি টাকা আদায় করা যাবে না। যদি কোনো সদস্য এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনিসুজ্জামান টুকু, সদস্য অনিক মাহমুদ, সঞ্জয় কুমার সাহা, প্রকৌশলী নাসিম আঞ্জুম মিরসাদ, শেখ মো. সাকিব প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।