Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

admin • 13 May 2024, 07:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীতে রিকশা ভ্যানকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর ব্র্যাক অফিসের সামনে দ্রুতগতিতে রিকশা-ভ্যানকে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এ ঘটনায় কমপেক্ষ ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাস দুর্ঘটনায় আহত যাত্রী রাজবাড়ী জেলা শহরের বড়লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল খালেক জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কল্যাণপুর এলাকায় পৌঁছলে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজি বাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। ফরিদপুর থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।