Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানের যাত্রীর

admin • 17 Mar 2024, 04:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানের যাত্রীর

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে মালবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। রোববার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহতের নাম মো. হজরত আলি মন্ডল (৫৫)। তিনি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়াল পাড়া গ্রামের মৃত হাছেন মণ্ডলের ছেলে। আহতের না মো. বাপ্পি মল্লিক (১৬)। তিনি স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে। আহত বাপ্পিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

স্থানীয়রা জানায়, পেঁয়াজ ভর্তি ভ্যানটি পার্শ্ববর্তী উপজেলার সোনাপুর বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানের উপরে হজরত আলী বসে ছিল। ভ্যানটি কালুখালী উপজেলার পাইকারা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হজরত আলির মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।