Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীর শনিআখড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

admin • 14 Nov 2023, 08:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর শনিআখড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকায় মো: রফিক (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত রফিক যাত্রাবাড়ী থানার শনি আখড়া গোবিন্দপুর স্কুল সংলগ্ন বাসায় থাকত। তার বাবার নাম মো শফিক।

   

নিহতের খালা সেতু বলেন, ‘রফিক একটি ব্যাগের কারখানায় কাজ করত। গতকাল বন্ধুদের সাথে গিয়ে নেশা জাতীয় দ্রব্য খেয়ে বাসায় আসে। এই নিয়ে তার বাবা অনেক বকাবকি করে।

   

পরে আজ দুপুরে সে সবার অগোচরে তার স্ত্রীর ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় রফিক আর বেঁচে নেই।’

   

সেতু আরও বলেন, 'তাকে আমরা সবাই অনেক বুঝিয়েছি তুমি অল্প বয়সে সম্পর্ক করে বিয়ে করেছ তোমার একটি দেড় বছরের মেয়ে আছে তুমি এসব করো না। কিন্তু সে আমাদের কোন কথাই শোনেনি।'

   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।