Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর ফার্মগেটে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

admin • 05 Aug 2025, 10:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেটে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট এবং খামারবাড়ি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের কাছে একটি ট্রাফিক পুলিশ বক্সের পাশে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় একই সময়ে খামারবাড়ি এলাকার আরেকটি ট্রাফিক পুলিশ বক্সের সামনেও আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তরা ককটেল দুটি রাস্তায় ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং দুটি ককটেলই হলুদ টেপে মোড়ানো ছিল বলে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।