Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯ প্রতারক

admin • 14 May 2026, 02:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯ প্রতারক

রাজধানীতে পৃথক অভিযানে জাল নোট তৈরির চক্রের ৩ সদস্য ও সাইবার প্রতারণা চক্রের ৬ চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

 

তিনি জানান, ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্রের সদস্যদের উত্তরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী থেকে ৩৪ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

এদিকে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ৬ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডিবির দাবি, তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘবদ্ধ সাইবার অপরাধ চালিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাসসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

  ডিবি জানিয়েছে, জাল নোট ও সাইবার অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।