Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ভূমিকম্প

admin • 05 May 2023, 06:07 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ভূমিকম্প

রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার(৫মে) সকাল ৬টা নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।   এর আগে গত ৩০ এপ্রিল দুপুর চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল অক্ষাংশ ২২ দশমিক ৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪ দশমিক ১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের মাউলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।