Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ফ্লাইওভার থেকে ৪ ককটেল নিক্ষেপ, নারী আহত

admin • 18 Dec 2025, 08:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে ফ্লাইওভার থেকে ৪ ককটেল নিক্ষেপ, নারী আহত
রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা দিকে শান্তিনগর ক্রসিং পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়।
এতে এক নারী কপালে আঘাতপ্রাপ্ত হন। আহত নারীকে ট্রাফিক পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
এদিকে বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।