Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে যাঁরা ছিলেন

admin • 20 May 2024, 01:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে যাঁরা ছিলেন

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মধ্যবর্তী ডিজমার বনে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। হেলিকপ্টারটিতে থাকা সকল যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ছাড়া আরও বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

তাঁরা হলেন—পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্টের প্রধান গার্ড মেহেদি মুসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট এবং ক্রু।

প্রেসিডেন্ট রাইসির এই সফরসঙ্গীরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ইরানের মেহর নিউজ এজেন্সিও রাইসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সবাই নিহত হয়েছেন।

এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পিরহোসেইন কোলিভান্দ জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। পরিস্থিতি ভালো নয়।

পিরহোসেইন বলেন, ‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি। পরিস্থিতি ভালো নয়।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে...দুর্ভাগ্যবশত, সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করছি।’ গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।