Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

রসুনের জমিতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
রসুনের জমিতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন
জেলার সদর উপজেলায় রসুনের জমিতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া এলাকায় ঘটনা ঘটে।   নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুলের চাচাতো ভাই মহির হোসেনের রসুনের জমিতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মহির হোসেন ঘর থেকে একটি ফালা (দেশীয় ধারালো অস্ত্র) এনে হাফিজুলের ওপর পিছন দিক থেকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ‘পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।