আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক লেনদেন কয়েকগুণ বৃদ্ধি পায়। এই সময়ে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যাদি পরিবহনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট সেবা’ চালুর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সেবার কথা জানানো হয়।
ডিএমপি জানায়, রমজান ও ঈদ উপলক্ষে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্থ ও মূল্যবান জিনিসের লেনদেন ও স্থানান্তর বেড়ে যায়। এই সুযোগে ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ প্রস্তুত রয়েছে। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি বড় অংকের নগদ টাকা বা মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিতে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করে, তবে ডিএমপি তাদের প্রয়োজনীয় নিরাপত্তা বা এস্কর্ট প্রদান করবে।
কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ— ২২৩৩৮১১৮৮ ০২৪৭১১৯৯৮৮ ০২৯৬১৯৯৯৯ ০১৩২০-০৩৭৮৪৫ ০১৩২০-০৩৭৮৪৬





