Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রমজানের প্রথম জুমায়  মসজিদে মুসল্লিদের ঢল

নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে মসজিদগুলোতে মুসুল্লিদের ঢল দেখা গেছে। শুক্রবার (২৪ মার্চ) নামাজের আগে শহরের মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ, চাষাঢ়া নূর মসজিদ, ডিআইটি মসজিদ, চাষাঢ়া রেললাইন মসজিদ, বাগে জান্নাত মসজিদসহ বিভিন্ন মসজিদে এ চিত্র দেখা গেছে।

 

ধর্মপ্রাণ মুসলমানেরা এদিন নামাজের আগে থেকে বয়ান শুনতে মসজিদগুলোতে উপস্থিত হন। প্রতিটি মসজিদে রমজান মাসের ইমান, আমল ও গুরুত্ব নিয়ে বিশেষ বয়ান করা হয়। নূর মসজিদ, ডিআইটি মসজিদ, রেললাইন মসজিদসহ বিভিন্ন মসজিদে নামাজের সারি মসজিদ পেরিয়ে মূল সড়কে চলে যায়।

 

সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে আসা মেহেদী হাসান  দ্যা মিরর অব বাংলাদেশকে  বলেন, আজ মাহে রমজানের প্রথম জুমা। ভিড় একটু বেশি হবে জেনে আগে আগে এসেছি। এ মাসে বেশি বেশি ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই।

 

সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বদরশাহ দ্যা মিরর অব বাংলাদেশকে বলেন, আজ মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে মসজিদে এসেছেন। রমজানে আল্লাহর বিশেষ নেয়ামতের আশায় এখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।