আসন্ন রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।





