Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

রঙিন কাগজ ভেবে বাবার জমানো ৮ লাখ টাকা কেটে ফেলল ৫ বছরের মেয়ে!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রঙিন কাগজ ভেবে বাবার জমানো ৮ লাখ টাকা কেটে ফেলল ৫ বছরের মেয়ে!

খেলার ছলে মাও সে তুং-এর ছবি কেটে আলাদা করতে গিয়ে বাবার গোপন সঞ্চয় এক নিমেষেই শেষ করে দিল পাঁচ বছরের এক শিশু। চীনের শানডং প্রদেশের কুইংদাও শহরে ঘটা এই অদ্ভুত ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। শিশুটি নিছক 'আর্ট অ্যান্ড ক্রাফট' ভেবে কাঁচি চালিয়ে নষ্ট করেছে প্রায় ৫০ হাজার ইউয়ান।

কুইংদাও-এর বাসিন্দা এক ব্যক্তি বাড়িতে জরুরি প্রয়োজনের জন্য নগদ ৫০ হাজার ইউয়ান (চীনা মুদ্রা) লুকিয়ে রেখেছিলেন। বাংলাদেশি মুদ্রায় তা ৮ লাখ টাকারও বেশি।

বাড়িতে খেলার সময় শিশুটি হঠাৎ ওই টাকার বান্ডিল খুঁজে পায়। কিন্তু সেগুলোর আসল মূল্য বোঝার বয়স তার হয়নি। সে ভেবেছিল এগুলো শুধুই রঙিন কাগজ। এরপর কাঁচি দিয়ে প্রতিটি নোট থেকে নিপুণভাবে চীনের গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মাও সে তুং-এর ছবি কেটে আলাদা করে ফেলে।

বাবা যখন বাড়ি ফেরেন, তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি দেখেন, মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে আছে টাকার টুকরো। প্রতিটি নোট এমনভাবে কাটা হয়েছে যে, সেগুলোকে আর জোড়া লাগানো বা ব্যবহার করা প্রায় অসম্ভব।

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া 'চায়না ট্রাভেলস' নামের একটি ইনস্টাগ্রাম পেজে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী শিশুটির হাতের কাজের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, পাঁচ বছরের শিশু হিসেবে তার কাটার দক্ষতা অসাধারণ।

 

সে খুব নিখুঁতভাবে ছবিগুলো কেটেছে। আবার কেউ কেউ ঘটনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, একটি পাঁচ বছরের বাচ্চার পক্ষে এতগুলো (প্রায় ৫০০টি) নোট এত ধৈর্য ধরে নিখুঁতভাবে কাটা কি আদৌ সম্ভব?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।