Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

রংপুরে আন্তঃনগর ট্রেন চালসুহ ১০ দফা দাবিতে রেললাইন অবরোধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রংপুরে আন্তঃনগর ট্রেন চালসুহ ১০ দফা দাবিতে রেললাইন অবরোধ

১০ দফা দাবিতে রংপুরে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। অবরোধে রংপুর থেকে ব্রডগেজ লাইন নির্মাণ, টারমিনিটেড ফ্যাসিলিটি সম্পন্ন রেলওয়ে স্টেশন নির্মাণ, সরাসরি রাজশাহীসহ দেশের বিভিন্ন ট্রেন যোগাযোগ এবং ঢাকার জন্য আরও ৪ টি আন্তঃনগর ট্রেন চালসুহ ১০ দফা দাবি জানায় তারা।

 

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রংপুর রেলওয়ে স্টেশনে বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর এলআর ট্রেন অবরোধ করে রাখে তারা। এসময় ট্রেনের সামনে ও প্লাটফর্মে অবস্থান নিয়ে সংস্কারের জন্য বিভিন্নধরণের শ্লোগান দেন শিক্ষার্থীরা।

 

বক্তারা বলেন, ৫০ বছরেও রংপুর স্টেশনে উন্নয়নের ছিটেফোটাও লাগেনি। ১৬ বছরের সব বরাদ্দ হরিলুট হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা রংপুর রেলওয়ে স্টেশনে বৈষ্যমের দায়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী এবং লালমনিরহাট বিভাগীয় পরিচালক আব্দুস সালামের অপসারণ দাবি করেন।

 

দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে ডিসির মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।