Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
জেলার খবর

যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতনের অভিযোগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতনের অভিযোগ

বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিন  ঘরে আটকে রেখে নির্যাতনের পর স্বামীর পরিবার কুষ্টিয়ার মিরপুরের বালিয়াশিশা থেকে নববধূকে তাড়িয়ে দিলে আহত অবস্থায় তার পরিবারের লোকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

 

আহত নববধূ শিরিনা খাতুন জানান, ৪ মাস পূর্বে কুষ্টিয়া মিরপুরের বালিয়াশিশা গ্রামের আফতাব সর্দারের ছেলে তারেক হোসেনর সাথে নগদ টাকা ও আসবাবপত্র যৌতুক হিসেবে দিয়ে পারিবারিক ভাবে তার বিয়ে হয়।

 

বিয়ের পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্বামী ও শশুর  শাশুড়ী তাকে নির্যাতন করতে থাকে।

 

গত শনিবার রাত ১০ টায় তার স্বামী  বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে তিনি অপারগতা প্রকাশ করলে তার স্বামী ও শশুর শাশুড়ী শারীরিক ভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখেন।

 

তিনদিন ঘরে আটকে রেখে মঙ্গলবার পূণরায় মারপিট করে আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিলে তার বাবা কুমারখালী হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান।

এ ব্যাপারে  কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।