Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জাতীয়

যে ছবিতে স্তব্ধ গোটা দেশ!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যে ছবিতে স্তব্ধ গোটা দেশ!

বৃষ্টির পানিতে মিরপুর যখন হাবুডুবু খাচ্ছিল। হাটুপানিতে তখন ছোট্ট একটি পা দেখা যাচ্ছিল। এসময় কালো প্যান্ট পড়ে খালি গায়ে এসে এক ব্যক্তি তার পা ধরে টেনে তুললেন।

ডান পা ধরে টেনে তুলতেই দেখা গেল আনুমানিক ৬/৭ মাসের একটি শিশু। পড়নে নীল হাফপ্যান্ট ও সাদা স্যান্ডুগেজি।

মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পা টেনে তোলা নিষ্পাপ শিশুটির ছবি। যা দেখে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আঁতকে উঠেন অনেকেই। কেউ সমালোচনা করছেন ঢাকার দুই মেয়রের, আবার কেউ দোষ দিচ্ছেন নিয়তির।

ছোট্ট শিশুটির পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ । তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটির নাম হোসাইন হতে পারে। তার আনুমানিক বয়স ০৭ মাস। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির পা ধরে টেনে তুলে এক নারীর হাতে তাকে তুলে দিয়েছেন ওই ব্যক্তি। হাতে নিয়েই শিশুটিকে নিয়ে কান্নাকাটি আর ছুটোছুটি করছেন ওই নারী।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়। মিরপুরের হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন। নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭)। তাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন অনিক (২০) নামে আরেকজন।

সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার তথ্য অনুযায়ী, বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।