Sunday, 25 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

যা-ই হোক, সব ফেস করব : মাহিয়া মাহি (ভিডিও)

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যা-ই হোক, সব ফেস করব : মাহিয়া মাহি (ভিডিও)

ওমরাহ পালন শেষে দেশে ফিরতেই গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে গ্রেপ্তারের বিষয়টি আগেই আন্দাজ করতে পেরেছিলেন তিনি।

 

গত শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে মাহি বলেন, ‘হতে পারে আমরা দেশে আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হতে পারি। যাই হোক হবে, আমরা সব ফেস করব। আপনারা সবাই সত্যের সঙ্গে থাকবেন। পুরো দেশবাসী আমাদের সঙ্গে থাকবেন।’

 

নায়িকার ভাষ্য, ‘জায়গা জমির ব্যাপারে ফয়সালা করবে আদালত। পুলিশ কেন জমির বিষয়ে হস্তক্ষেপ করবে? তারা কেন সনি রাজ শো-রুমে ঢুকে আমাদের লোকজনদের ধরে নিয়ে গেল? কি উদ্দেশে আমাদের সবাইকে ধরে নিয়ে যাচ্ছে?’

https://www.facebook.com/da.real.mahi/videos/946877443173223

তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করবে। আমি যদি অন্যায় করে থাকি, ভুল করে থাকি দেশের প্রচলিত আইনে আমার বিচার হবে, শাস্তি হবে। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে পুলিশ সদস্যদের এমন প্রশ্নবিদ্ধ আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।