Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করেন তারা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করেন তারা

জামালপুরের মেলান্দহে অটোরিকশা চালককে নেশা জাতীয় দ্রব্য চালককে খাইয়ে রাস্তার পাশে ঝুপড়িতে ফেলে দিয়ে অটো ছিনতাই করার সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

 

সোমবার ( ২০ নভেম্বর) বিকাল ৪ টায় ছিনতাইকারীদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় ৭ টায় উপজেলার মেঘারবাড়ী (পালপাড়া) এলাকায় দুই ছিনতাইকারী ও অটোরিকশা সহ আটক করে স্থানীয়রা। এসময় অজ্ঞান অবস্থায় অটোরিকশা চালক ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃত ছিনতাইকারী হলেন, সবুজ মিয়া (৩৫) তাঁর বাড়ী সরিষাবাড়ী উপজেলায়, মাঈনউদ্দিন (৩৫) জামালপুর সদর উপজেলা। অটোরিকশা চালক মো. ইসমাইল হোসেন (৬০) তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে,' দুই অটোরিকশা ছিনতাইকারী জামালপুর শহর থেকে যাত্রী সেজে ইসলামপুরে যাবার জন্য অটোরিক্সার ভাড়া করেন। এ সময় কৌশলে অটো চালক ইসমাইলকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে। এক পর্যায়ে মেলান্দহ উপজেলার পালপাড়া এলাকায় রাস্তার পাশে একটি ঝুপড়িতে অজ্ঞান অবস্থায় ইসমাইলকে ফেলে দেন।

 

এসময় এক পথচারী দূর থেকে দেখে তাদেরকে আটক করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে অটোরিকশা ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এবং পুলিশকে খবর দিলে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।

   

অটোরিকশা চালক ইসমাইলের ছেলে সজীব বলেন,'যাত্রী সেজে ইসলামপুর যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া নেন। এসময় কৌশলে নেশা খাওয়ান। মেলান্দহ পালপাড়া গেলে অটোরিকশা থেকে ফেলে দিয়ে অটো নিয়ে পালানোর লোকজন আটক করে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,'নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। দুই ছিনতাইকারী তাঁরা যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করেন। দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।