নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে এক অতিথি রাণী দাস (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটতলী এলাকার ভুবনের বাড়ীতে এঘটনা ঘটে|
অতিথি ওই বাড়ীর গোপাল চন্দ্র দাসের মেয়ে।স্থানীয়রা জানান, রাতে নিজ শয়নকক্ষে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান অতিথি| এরপর বাড়ির লোকজন দ্রুত সময়ের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ধরনের মৃত্যু কাম্য নয়| তাই বিদ্যুতের ব্যবহারে সবাই সচেতন হতে হবে।





