Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের কান্ড!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের কান্ড!

গোপালগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১২টায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম নাজমুল শেখ (১৮)। সে পিত্তল পাড়া গ্রামের ভ্যানচালক লুৎফর শেখের ছেলে।

নিহতের মামা হাসান শেখ জানান, ছোট থেকেই নাজমুল দিঘলিয়া গ্রামে নানা রব শেখের বাড়িতে থাকে। রাধাগঞ্জ বাজারে মাছের আড়তে কাজ করে। তার বন্ধুরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। তাদের দেখাদেখি তারও দামি ফোন কেনার আগ্রহ দেখা দেয়।

এ নিয়ে বাবাকে আইফোন কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। দরিদ্র ভ্যানচালক বাবা টাকা না থাকায় দামি ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনের দুঃখে রাধাগঞ্জ বাজারে একটি দাঁতের ডাক্তারের দোকানের বাইরের সাইডের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।