Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
এক্সক্লসিভ জেলার খবর

মোবাইলে দেওয়া যাবে পেনশনের চাঁদা, সার্ভিস চার্জ নির্ধারণ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মোবাইলে দেওয়া যাবে পেনশনের চাঁদা, সার্ভিস চার্জ নির্ধারণ

দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার। পেনশনের এ চাঁদা মোবাইলে দিতে পারবেন গ্রাহক। তবে এজন্য সার্ভিস চার্জ দিতে হবে শতকরা ৭০ পয়সা। অর্থাৎ কেউ স্কিমের এক হাজার টাকা জমা দিলে তাকে চার্জ দিতে হবে ৭ টাকা।

 

সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সার্কুলার জারি করে দেশের মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এর আগে গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য এমএফএস প্রতিষ্ঠানের অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে।

 

এতে বলা হয়, সর্বজনীন পেনশন অনলাইনে রেজিস্ট্রেশন করে যে কোনো একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইলে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা আছে। সর্বজনীন পেনশন স্কিম সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই সেবার চার্জও শূন্য দশমিক ৭ শতাংশ হবে।

 

অনলাইনে রেজিস্ট্রেশনের পর এমএফএসের মাধ্যমে পার্সন টু গভর্নমেন্ট (পি টু জি) পদ্ধতিতে পেনশন হিসাবে টাকা জমা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএমএস দিয়ে জমার বিষয়টি নিশ্চিত করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।