Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসেইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের স্বামী মো. আল আমিন।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ গণমাধ্যমে জানান, কুষ্টিয়া থে‌কে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন।

 

এ সময় কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় স্পিড ব্রেকারে মোটরসাইকেল‌টি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থে‌কে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন।

 

আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।