Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

মোটরসাইকেলে ধাক্কা নিয়ে তর্ক, ঘুষিতে আইনজীবীর মৃত্যু

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলে ধাক্কা নিয়ে তর্ক, ঘুষিতে আইনজীবীর মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কা। অতঃপর ঘুষিতে নাঈম কিবরিয়া নামে ৩৫ বছর বয়সী এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক বলেন, গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেটকারে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহীরা নেমে প্রাইভেটকার চালক আইনজীবী নাঈম কিবরিয়ার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে কিলঘুষি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

 

মফিজুল হক আরও বলেন, ‘খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।