Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শহর এলাকায় মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার করার পক্ষে নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতিসীমা এর চেয়ে বেশি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোটরসাইকেলের গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়।

 

দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, এখন মানুষ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করেন। পণ্য পরিবহনেও অনেক সময় মোটরসাইকেল ব্যবহার করা হয়। তাই সামগ্রিক বিবেচনায় প্রধানমন্ত্রী মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিপালন করা হবে বলে জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে একটি খসড়া নীতিমালা করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে।

   

বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। এমন নীতিমালা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধনও করেছেন মোটরসাইকেল চালকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।