Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
জেলার খবর

মেহগনি বাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মেহগনি বাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে নায়েব আলী (৫০) নামের এক ব্যক্তির লাশ  উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঐ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় ।

 

নায়েব আলী সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ভ্যানচালক ।

 
জানা যায়, আজ শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যাক্তি বাগানে খড়ি সংগ্রহের জন্য যেয়ে একটি গলাই দড়ি বাধা সহ গাছের সাথে লাশ দেখতে পায়। ঘটনাটি সাথে সাথে গ্রামে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। এরপর পুলিশ যেয়ে লাশটি উদ্ধার করে।   প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নায়েব আলী ভ্যানচালক । সে বিগত ৪/৫ দিন আগে বাড়ি থেকে হারিয়ে যায়। নায়েব একসময় কোনো মানুষ মারা গেলে সেই লাশ তার ভ্যান গাড়িতে পৌছে দিত।   হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছাত্তার হোসেন জানান, নায়েবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।