শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। দিবসটি উপলক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে সকাল ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর সভা, মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠন।
পরে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জা আজম অডিটোরিয়াম এসে সমবেত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলমের সঞ্চালনায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মুল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ শেখ রাসেলের মোনাজাতে অংশগ্রহণ, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ডা: মো. ইউনুস আলী, পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম,
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শেখ রাসেল কে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।





