Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
জেলার খবর

মেলান্দহে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে সভা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মেলান্দহে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে সভা

জামালপুরের মেলান্দহে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সভাকক্ষে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীরের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।

 

এসময় আন্দোলনে মেলান্দহের ৪ জন শহীদ ও আহত ২ জনের পরিবারের উপস্থিতিতে উপজেলা একাডেমিক অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান, উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার।

 

দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহজামাল, দৈনিক দিনকালের সাংবাদিক আজম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গাজী রফিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন জামালপুরের যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আখি, রাশেদুল ইসলাম নিহতের জসিমের মা আছিয়া খাতুন প্রমুখ।

 

আলোচনা শেষে নিহত ও আহত ৬ পরিবারের সদস্যদের হাতে উপজেলা সমাজ সেবা থেকে নগদ ৫ হাজার করে দেওয়া হয়। পরে নিহত ও আহতদের কল্যান কামনায় দোয়া করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান,এলজিইডি প্রকৌশলী শুভাশিষ রায়,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাশরাফি, ফাহিম হাসান লাদেন, পনিরুল ইসলাম পার্থ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।