Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেডিকেল ও ডেন্টালে অধ্যয়নরত ৭৭ জন হাফেজকে সংবর্ধনা

admin • 28 Sep 2024, 07:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেডিকেল ও ডেন্টালে অধ্যয়নরত ৭৭ জন হাফেজকে সংবর্ধনা

মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে মেডিকেল ও ডেন্টালে অধ্যয়নরত ৭৭ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি সিরাত পাঠ ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বক্তারা চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি মানসম্মত চিকিৎসা প্রদানে রাসুলের (স.) বৈশিষ্ট্যগুলো পূর্ণ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, কোরআন ও চিকিৎসা বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআন যথাযথভাবে অনুসরণ করলে নির্দেশনা পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।