Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে কারখানা থেকে নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

admin • 10 May 2024, 10:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে কারখানা থেকে নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি স্টিল এন্ড রি-রোলিং কারখানা থেকে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কারখানাটির ভেতরে চেয়ারে বসানো অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এসময় চেয়ারে মরদেহটির হাত-পা বাঁধা ছিলো। পরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।