Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
ফিচার

মুখে কেক মাখানোয় বিয়ের পরদিনই স্বামীকে ডিভোর্স

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মুখে কেক মাখানোয় বিয়ের পরদিনই স্বামীকে ডিভোর্স

বিয়ের দিন কেক কাটার সময় মুখে কেক মাখিয়ে দেওয়ার কারণে পরদিনই স্বামীকে ডিভোর্স দিয়েছেন এক নারী। সংবাদমাধ্যম মিরর বলছে, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। এ কাজকে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন ওই নারী।

ওই নারী দাবি করেন, বিয়ের আগে স্বামীকে অন্তত একটি নিয়ম না ভাঙতে বলেছিলেন তিনি। আর সেটি হচ্ছে মুখে কেক না মাখানো। কিন্তু বিয়ের দিন তা মানেননি স্বামী। তিনি নববধূর মুখে শুধু কেকই মাখাননি। মুখ ধরে কেকে চুবিয়েছেনও।

এ ঘটনার পরদিনই স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন নববধূ। কিন্তু তাঁর আগের সংসারও সামান্য কারণে ভেঙে গিয়েছিল। এ কারণে পরিবার থেকে অনুরোধ করা হচ্ছে, ডিভোর্স না দিতে। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়।

এ নিয়ে সামাজিক মাধ্যম রেড্ডিডে একটি পোস্টও দিয়েছেন ওই নারী। তিনি ডিভোর্স চেয়ে যে আবেদন করেছেন, সেখান থেকে বলা হয়েছে ভেবে দেখতে। এরই মধ্যে সেই আবেদন ভাইরাল হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।