Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

admin • 13 Mar 2026, 08:31 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।