Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

মিরপুর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মিরপুর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১১ জানুয়ারি) দুপুরে জি-ব্লকের একটি সরকারি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম আবির হোসেন। বয়স আনুমানিক ২০ বছর। দুপুরে খোলা জায়গাটিতে অন্যান্যদের সঙ্গে দেখা যায় আবিরকে। পরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

পুলিশ বলছে, আবির মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এটি হত্যা, না আত্মহত্যার ঘটনা, তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। তবে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ আরও জানিয়েছে, আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।